গাজায় নিহতদের স্মরণে শনিবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক

গাজায় নিহতদের স্মরণে শনিবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে শনিবার (২১ অক্টোবর) সারাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। ওই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলেছেন তিনি। এছাড়া, তিনি জুমার দিন সব মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতেও বলেন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। এসময় আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *