চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতির ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতির ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বজলুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বঙ্গবন্ধু সৈনিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে নবগঠিত আহ্বায়ক কমিটির বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জেলা আওয়ামীলীগ অফিসে পরিচিতি সভা ও প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ অফিসে

ঐতিহাসিক ছয় দফা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, মহান মুক্তিযুদ্ধে ঢাকা উত্তর মুক্তিযোদ্ধা দলের গ্রুপ কমান্ডার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (রাজনৈতিক), মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিয়াজোঁ কর্মকর্তা, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা, মাননীয় সংসদ সদস্য শিরীন আহমেদের প্রয়াত স্বামী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বজলুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ মরসালিন হকের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোঃ গোলাম রাব্বানী, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, বঙ্গবন্ধু সৈনিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ বাবুল আকতার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক বাবুসহ বঙ্গবন্ধু সৈনিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *