চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে এক চোর গ্রেফতার ॥ চোরাই মোটরসাইকেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে এক চোর গ্রেফতার ॥ চোরাই মোটরসাইকেল উদ্ধার

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)’র অভিযানে এক চোর গ্রেফতার হয়েছে। এই অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার এক প্রেসনোটে জানানো হয়, আটককৃত ব্যক্তি, জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচকের গাজলুর রহমানের ছেলে মোঃ মামুনুর রশিদ @ রবিউল @ মামুন (২২)। জেলা ডিবি পুলিশের এক প্রেসনোটে শনিবার বিকেলে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা এর সার্বিক নির্দেশক্রমে সরদার জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ বাবুল উদ্দিন এর তত্ত্বাবধানে এস.আই মোঃ আসগর আলী এর নেতৃত্বে পুলিশের একটি দল শিবগঞ্জ থানার ধোবরা ও দাদনচক এলাকায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালায়। এসময় আসামি মোঃ মামুনুর রশিদ @ রবিউল @ মামুন কে হাতেনাতে একটি ১২৫ সিসি ডিসকভার চোরাই মোটরসাইকেল সহ আটক করা হয়। পরবর্তীতে উক্ত আসামির প্রদত্ত তথ্য ও দেখানো মতে দাদনচক এলাকায় অভিযান পরিচালনা করে তার সহযোগী আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশুকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আটক আসামী ও হেফাজতে নেওয়া শিশুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *