চাঁপাইনবাবগঞ্জে মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন ॥ নৌকায় ভোট চাইলেন এমপি ওদুদ

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন ॥ নৌকায় ভোট চাইলেন এমপি ওদুদ

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন ও মন্দির পরিদর্শন শেষে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। শুক্রবার রাতে জেলা শহরের চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরাণী মন্দিরের উন্নয়নকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

উদ্বোধন শেষে তিনি মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন সাংসদ। সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *