পাবনা জেলা বিএনপির সদস্য সচিব আটক

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব আটক

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। সোমবার দিবাগত রাত ১০টার দিকে পাবনা শহরের রাঘবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী। তিনি জানান, তাকে আটক করা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ মন্টু বলেন, চলমান আন্দোলন কর্মসূচি বানচালের জন্য সরকার নেতাকর্মীদের গ্রেফতার করছেন। কিন্তু তাদের আশাপূরণ হবে না। জনগণ এই সরকারকে বিদায় করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। ইতোমধ্যে আমাদের পাবনা জেলার ৩ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিনই আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *