র‌্যাবের হাতে বিপুল পরিমান চোলাইমদসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের হাতে বিপুল পরিমান চোলাইমদসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আজিরা বৈলঠা এলাকায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২১৯০ লিটার চোলাইমদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝিলিম ইউনিয়নের আজিরা বৈলঠা গ্রামের মৃত বুধুয়ার ছেলে শ্রী রাবন (৪০), হোসেনডাঙ্গার মৃত নুরখোস আলীর ছেলে মোঃ দুলাল (৩০), চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটী ডিহীপাড়ার মৃত বেলাল উদ্দিনের ছেলে মোঃ মোখলেছুর রহমান (৫২) এবং বিদিরপুরের মোঃ দাউদ আলীর ছেলে মোঃ মেসবাউল বাবু (২৫)।
র‌্যাবের এক প্রেসনোটে গভীর রাতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি অপারেশন দল ৩০ অক্টোবর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ঝিলিম ইউনিয়নের আজিরা বৈলঠা এলাকায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালায়। এসময় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে শ্রী রাবন, মোঃ মোখলেছুর রহমান, মোঃ দুলাল ও মোঃ মেসবাউল বাবু কে ২১৯০ লিটার চোলাইমদ এবং চোলাই মদ প্রস্তুত করণের সময় বিভিন্ন উপকরণ সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। তারা দীর্ঘ দিন ধরে চোলাই মদ তৈরী করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *