মহানন্দায় ডুবে শিশুসহ নিঁখোজ ২

মহানন্দায় ডুবে শিশুসহ নিঁখোজ ২

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুসহ দুজন নিঁখোজ রয়েছে। নিঁখোজ দুজন শিশু হলো সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের শাহিন আলীর ছেলে ছেলে মোহাম্মদ হোসাইন (১১) ও আবু তালেবের ছেলে মারুফ (১৯)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারঘরিয়া চামাগ্রাম এলাকায় মহানন্দা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রথমে হোসাইন গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় মারুফ হোসাইনকে উদ্ধার করতে গিয়ে দুজনেই পানির নিচে একসাথে তলিয়ে যায়। পরে সেখানে থাকা লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এই খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ডুবে মোহাম্মদ হোসাইন ও মারুফ নিঁখোজ রয়েছে এবং তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *