নাটোরে ছাত্রলীগ নেতাকর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাটোরে ছাত্রলীগ নেতাকর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাটোরের জেলা, উপজেলা ও নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের ছাত্রলীগের সম্প্রীতি কমিটি গঠনকে কেন্দ্র করে পদ বঞ্চিতরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বেলা ১২টার দিকে নাটোর কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, গত ৩১ শে অক্টোবর রাতের অন্ধকারে নাটোর জেলার ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক টাকার বিনিময়ে এক পকেট কমিটি গঠন করেছে। যেখানে বিএনপি জামায়েতের রাজনৈতির সাথে যারা জড়িত ছিলো, টাকার বিনিময়ে তাদের পদ দেওয়া হয়েছে। ত্যাগীদের বঞ্চিত করে হাইবিড দের পদ দেওয়া হয়েছে উল্লেখ করে বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করে সুষ্ঠ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। নইলে দ্রুত আরও বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানি শেখ,সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দস্তগীর ইসলাম সজিব,সাবেক সহ সভাপতি শোহানুর রহমান সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *