জয়পুরহাটে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি শুরু

জয়পুরহাটে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি শুরু

জয়পুহাটে বাজার নিয়ন্ত্রণে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্য ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলের পর জেলা প্রশাসনের তত্বাবধানে কৃষি অধিদফতরের সহযোগিতায় শহরের আবুল কাশেম ময়দানে আলু বিক্রির বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জয়পুুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন, আব্দুল্লাহ আল মাহবুব। পরে এক মতবিনিময় সভায় উদ্বোধক জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী ‘দৈনিক চাঁপাই দর্পণ’ কে বলেন, এখন থেকে জেলার ৫টি উপজেলায় প্রতিদিন খোলা বাজারে ৩ টন করে মোট ১৮ টন আলু বিক্রি করা হবে। তিনি আরো বলেন,ট্রাকযোগে খোলাবাজারে মোট ৬ টি পয়েন্টে সরকার নির্ধারিত মূল্য ৩৬ টাকা কেজি দরে এই আলু পাওয়া যাবে। প্রতি পরিবার বা ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি করে আলু কিনতে পারবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *