রাণীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রাণীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ। রোববার বেলা ১১টার দিকে থানার অফিস রুমে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম ও অরুন বোস, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধক্ষ্য শাহাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিকসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা ও থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলার মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-সাংবাদিকরা পরস্পর পরস্পরের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন ওসি আবু ওবায়েদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *