চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রকৌশলী জিল্লুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রকৌশলী জিল্লুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কাজ সরেজমিন পরিদর্শন করেছেন নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান। গত শনিবার (৪ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কাজ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে সহকারী প্রকৌশলী-৩ মোঃ রাশেদুজ্জামান রনি, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেরাজুল হক নাচোল, উপ-সহকারী প্রকৌশলী রায়হান হোসেন ভোলাহাটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগণ ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে কাজের গুনগতমান সঠিক ও সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে এবং নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করে হস্তান্তর করার ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করা করেন নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *