চাঁপাইনবাবগঞ্জে ডাঃ কাজেম হত্যার প্রতিবাদে আলোচনা-দোয়া অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে ডাঃ কাজেম হত্যার প্রতিবাদে আলোচনা-দোয়া অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগরে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান তরুন চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ এর নির্মম হত্যাকন্ডের প্রতিবাদে ও হত্যায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবীতে এবং তাঁর আত্নার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে দেবীনগর আর্দশ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। সকালে দেবীনগর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দেবীনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আ.ক.ম সাহেদুল আলম বিশ্বাস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের মহাসচিব মিজানুর রহমান, অধ্যক্ষ মাও নাসিরুদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা তরুন চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ এর নির্মম হত্যাকান্ডের সহিত জড়িত খুনিদের শাস্তি দাবি করেন এবং তাঁর আত্নার মাগফেরাত কামনায় মোনাজাত করেন। উল্লেখ, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ গত ২৯ অক্টোবর রোববার দিবাগত রাত পনে ১২ টায় রাজশাহী বর্ণালী মোড়ে চেম্বারে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে খুনিদের হাতে নির্মমভাবে হত্যা হয়েছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *