সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে রয়েছে পুলিশের সদস্যরা। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। হরতাল শেষে একদিন পরই ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেয়। এরপর আবার দুদিন বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *