ভারত থেকে চারদিনে দেশে এসেছে ১ হাজার ১১০ টন আলু
আলুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে সরকারী সিদ্ধান্তে দেশে আসতে শুরু করেছে ভারতীয় আলু। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত চার দিনে দেশে প্রবশে করেছে প্রায় ১ হাজার ১১০ টন আলু। ৩ নভেম্বর প্রথম এ বন্দর দিয়ে আলু আসছে। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস সুত্র জানায়, ৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে আলু এসেছে সাত ট্রাকে ২০৯ টন। এর আগের তিন দিনে আলু আমদানি হয় ৯০১ টন। অন্যদিকে, ৬ নভেম্বর ৪৭ ট্রাকে ১ হাজার ৪১৭ টন পেঁয়াজ এসেছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। আর আগের তিন দিনে পেঁয়াজ আমদানির পরিমাণ ২ হাজার ৬৯৫ টন। ধারাবাহিকভাবে পেঁয়াজ ও আলুর আমদানিতে প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে। কমেছে এ দুটি পণ্যের দাম, এতে ক্রেতাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এসেছে। এদিকে বিরোধীদলের অবরোধে স্থানীয় প্রশাসন স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া আলু ও পেঁয়াজসহ পচনশীল খাদ্যপণ্য দেশের অভ্যন্তরে নিরাপদে পৌঁছাতে পণ্যবাহী ট্রাকগুলোর চলাচলে নিরপত্তার ব্যবস্থা নেয়। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, আলু ও পেঁয়াজের ট্রাকগুলো বন্দরে প্রবেশ করে দ্রুত সময়ে যেন দেশের বিভিন্ন স্থানে পৌছতে পারে, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply