নিতপুর সীমান্তে বিজিবি’র হাতে ভারতীয় ৫টি মহিষ ২টি গরু আটক

নিতপুর সীমান্তে বিজিবি’র হাতে ভারতীয় ৫টি মহিষ ২টি গরু আটক

নওগাঁ জেলার নিতপুর সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫টি মহিষ ২টি গরু আটক করেছে নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। বুধবার (৮ নভেম্বর) আনুমানিক রাত ২০০ ঘটিকায় সিভিল সোর্স ও বিআইপি সদস্য নায়েক মোঃ আমজাদ হোসেন এর তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার জেসিও-৯০৯২ সুবেদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ১০০০ গজ উত্তর পশ্চিমে দিকে এবং সীমান্ত পিলার ২৩০/১০ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামারের টেক নামক এলাকায় জিআর নং-৪২৫৬৭২ এমএস ৭৮/সি/৮) অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল চোরাকারবারী ফেলে যাওয়া ৫টি ভারতীয় মহিষ ও ২টি ভারতীয় লাল রংয়ের ষাড় গরু আটক করে বিওপিতে নিয়ে আসে। যার সিজার মূল্য ৫টি মহিষ ৭ লক্ষ ৬০ হাজার টাকা এবং ২টি গরু ২ লক্ষ ৪০ হাজার টাকা। মোট ১০ লক্ষ টাকা বলে জানায় ১৬ বিজিবি। আটককৃত ভারতীয় মহিষ ৫টি ও গরু ২টি পত্নীতলা নজিপুর কাস্টম অফিসে জমা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *