চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে মিডিয়াকর্মী ও অংশীজনদের নিয়ে সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে মিডিয়াকর্মী ও অংশীজনদের নিয়ে সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাল্য বিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী, ঈমাম, পুরোহিত, ধর্মজাজক, কাজিদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন সমস্যা ও করনীয় বিষয়ে আলোচনা ও পরামর্শ দেন বক্তারা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে বাল্য বিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবুল কালাম সাহিদ। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তাছমিনা খাতুন, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ মুক্তার আলী, কাজি মোঃ দুরুল আলম, খৃষ্টান ধর্মজাজক ফাদার বার্ণার রোজারিও, পুরোহিত সমীর চক্রবর্তীসহ অন্যরা।

সভায় উপস্থিত ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, ‘দৈনিক চাঁপাই চিত্র’র প্রকাশক ও সম্পাদক মোঃ কামাল উদ্দিন, দৈনিক ‘গৌড় বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, দৈনিক চাঁপাই দৃষ্টি’র নির্বাহী সম্পাদক রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাফরুল আলম, প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ তসলিম উদ্দিন,

সিনিয়র সাংবাদিক আলহাজ¦ মাহবুব আলম, ন.স.ম মাহবুবুর রহমান, নাসিম মাহমুদ, আমিনুল ইসলাম, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, নাহিদ হোসেন, সাজেদুর রহমান, কামাল শুকরানা, ফারুক আহমেদ, জহরুল ইসলাম, আসাদ আহমেদ, ফয়সাল মাহমুদ, জাকির হোসেন পিংকু, মোঃ ইসাহাক আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী ও জেলার ৫টি উপজেলা মডেল মসজিদের ইমাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেটগণসহ সংশ্লিষ্টরা। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জেলাকে বাল্য বিবাহ মুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসাথে এবং আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *