চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে হেরোইনসহ গ্রেফতার-৩

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে হেরোইনসহ গ্রেফতার-৩

পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র হাতে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৩ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের মোঃ হুসেন আলীর ছেলে মোঃ তারেক (২৫) ও মোঃ মন্টুর ছেলে মোঃ হায়াত আলী (১৮) এবং হাকিমপুরের মোঃ মহবুর রহমানের স্ত্রী মোসাঃ সুফিয়ারা @ সফুরা বেগম (৪৪)।

জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ¦ মোঃ বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে এস.আই মোঃ আসগর আলী এর নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার (৮ নভেম্বর) নরেন্দ্রপুর চেয়ারম্যানপাড়া গ্রাম থেকে ৫০ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ হরিশপুর গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ তারেক ও মোঃ হায়াত আলী (১৮) কে আটক করা হয়। অপর এক অভিযানে বুধবার বিকেলে মোসাঃ সুফিয়ারা @ সফুরা বেগম কে তার নিজ বসতবাড়ির ভিতরের বারান্দায় গরুর গোয়ালের মেঝেতে অভিনব কায়দায় পুঁতে রাখা মাটির ছোট কলসের মধ্য ৪০০ মাদকদ্রব্য হেরোইনসহ আটক করা হয়। উভয় ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *