নির্বাচন সুষ্ঠু ও শান্তির্পণূ করার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের-সিইসি

নির্বাচন সুষ্ঠু ও শান্তির্পণূ করার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের-সিইসি

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোট কীভাবে শান্তিপূর্ণ হবে, সেটা জানি না, সুষ্ঠু করার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের। নির্বাচন নিয়ে দেশ মাতোয়ারা হয়ে আছে। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অপপ্রচার দূর করা যাবে-এমন মন্তব্য করেন সিইসি। তবে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে সবাইকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। দুদিনের এই প্রশিক্ষণে ৩২ জেলার ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ মোট ১১৪ জন অংশ নিচ্ছেন। সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন গণতন্ত্রের বাহন এবং প্রাণ। ভোটারদের ভোট প্রদানের স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সংশ্লিষ্টদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *