অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন দিয়েছে সরকার–খাদ্যমন্ত্রী

অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন দিয়েছে সরকার–খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা দিয়ে অসহায় মানুষের ইজ্জত রক্ষা করেছেন তিনি। শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরের বীরজোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, দু:খজনক হলেও সত্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসার আগে অনেকেই পরিবারে ও সমাজে অমর্যাদা পেয়েছেন। এখন কেউ বয়স্কভাতা পায়, কেউ বিধবাভাতা, কেউবা আশ্রয়নের ঘর পেয়েছেন।মাথা গোজার ঠাই পেয়ে, নিজের জন্য ঔষধ কিনতে পেরে তাঁরা এখন অনেক খুশি।
মন্ত্রী আরোও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়। বিএনপি গণতন্ত্রের শত্রু উল্লেখ করে বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই দলের প্রতিষ্ঠাতা। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। জিয়ার আমলে হ্যাঁ অথবা না ভোট হয়েছে। সব ভোটেই কারচুপি করেছে তারা।
পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মুজিব গেন্দার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব,নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন নিয়ামতপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈশ্বর বর্মন এবং নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *