মুন্সিগঞ্জে নসিমন-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

মুন্সিগঞ্জে নসিমন-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলায় নসিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রীসহ আরও চারজন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ-বাংলাবাজার আঞ্চলিক সড়কের টরকি এলাকায় এ ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহতরা হলেন-সদর উপজেলার চর আবদুল্লাহ এলাকার দাদন সরকার (৩২) ও তার ছেলে হোসাইন সরকার (৪)। দাদন সরকার মালেশিয়া প্রবাসী। আহতরা হলেন- দাদন সরকারের স্ত্রী কুলসুম বেগম (৩০), জাহাঙ্গীর (৪৫), তানজিলা (৩৫) ও সুফিয়া (৪০)। তাদের মধ্যে জাহাঙ্গী অটোরিকশা চালক।
স্থানীয়দের বরাতে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দাদন সরকার স্ত্রী ও ছেলেকে নিয়ে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে অটোরিকশায় করে মুন্সিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। তিনি আরও বলেন, পথে ওই এলাকায় গাড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দাদন সরকার তার ছেলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় দাদনের স্ত্রী কুলসুম বেগমসহ চারজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার এম এ কালাম প্রধান বলেন, আহতদের মধ্যে কুলসুম বেগম হাসপাতালে ভর্তি আছে। বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *