চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১. ৩০ মিনিটে জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ ফেরদৌসী ইসলাম জেসি। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো আফাজ উদ্দিন এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আব্দুল জলিল মাসুদ (সদর), সদস্য মো. আব্দুস সালাম (শিবগঞ্জ), সদস্য মো. কবির খান (গোমস্তাপুর), সদস্য তারিকুজ্জামান সুমন (নাচোল), সংরক্ষিত নারী সদস্য তাসলিমা বেগম (সদর), সংরক্ষিত নারী সদস্য সাবিহা শবনম কেয়া (গোমস্তাপুর), শিবগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী মো সুজাউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
সভায় পরিষদের বিগত অর্থবছরের গৃহীত এডিপি ও রাজস্বসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যবৃন্দ। এছাড়াও পরিষদের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *