বুধবার ঘোষণা হতে পারে তফসিল ॥ বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন

বুধবার ঘোষণা হতে পারে তফসিল ॥ বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বুধবার বলে ধারণা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার বিকেল ৫টায় তফসিল নিয়ে বৈঠকে বসবেন নির্বাচন কমিশন। এদিকে, মঙ্গলবার থেকেই নির্বাচন কমিশন ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টায় তফসিল নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। সেখানেই সিদ্ধান্ত হবে, কবে ঘোষণা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সূত্রে জানা গেছে, এ বৈঠকের পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল। উল্লেখ্য, গত সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। যেহেতু নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে আর মাত্র একদিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২। আসন্ন দ্বাদশ নির্বাচন আয়োজনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *