মহানন্দায় সিফাত ও মাহমুদ নামে ২ শিশুর লাশ উদ্ধার

মহানন্দায় সিফাত ও মাহমুদ নামে ২ শিশুর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাহমুদ উল্লাহ (৯) ও সিফাত (১০) নামে দুই শিশু ডুবে মৃত্যুবরণ করেছে। নিহত মাহমুদ উল্লাহ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাজিপাড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে এবং সিফাত হচ্ছে একই এলাকার হানিফের ছেলে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

পরে বিকেলে মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার হলেও সিফাত নিখোঁজ রয়ে যায়। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাজীপাড়া নতুনপাড়া ঘাট নামক স্থানে। মাহমুদ ও সিফাত সিমেন্টের খালি বস্তা নদীতে পরিষ্কার শেষে গোসল করতে গিয়ে ডুবে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রাখে। শেষে বুধবার দুপুর ১টার দিকে সিফাত এর লাশ উদ্ধা হয়। সদর মডেল থানার ওসি মো. সাজ্জাদে হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মহানন্দা নদীতে গোসল করার সময় মাহমুদ উল্লাহ ডুবে গেলে সিফাত তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায়। পরে মঙ্গলবার মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার হলেও সিফাত নিখোঁজ থাকে। বুধবার দুপুরে সিফাত এর লাশ উদ্ধার হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *