নাটোরে নাশকতার মামলায় জামায়াত নেতা আটক

নাটোরে নাশকতার মামলায় জামায়াত নেতা আটক

২৮ অক্টোবর ঢাকায় জামায়াত-বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে জামায়াত নেতা ইব্রাহীম পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা রাতে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজার থেকে তাঁকে আটক করা হয়েছে। বড়াইগ্রাম থানার কর্মকর্তা ওসি মো. শফিউল আযম আটকের বিষয়টি নিশ্চিত করেছন। আটক ইব্রাহীম পাটোয়ারী বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কাজী পাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজার থেকে জোয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীরকে আটক করেছে পুলিশ। গত ২৮ অক্টেবর ঢাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *