গাইবান্ধায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ ॥ স্বামী পলাতক

গাইবান্ধায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ ॥ স্বামী পলাতক

গাইবান্ধার রেলস্টেশনের বস্তিতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্বামী পলাতক, শাশুড়ীকে আটক করেছে পুলিশ। নিহত ডলি বেগম গাইবান্ধার রেলস্টেশনের উত্তর পাশ্বের বস্তির ছকু মিয়ার স্ত্রী। জানা গেছে, মঙ্গলবার বিকেলে গাইবান্ধার রেলস্টেশনের উত্তর পাশ্বের বস্তিতে ডলি বেগম স্বামী ছকু মিয়া ও শাশুড়ী ছকিনা বেগমকে নিয়ে সংসার করে আসছিলেন। ডলি বেগম বাসাবাড়িতে কাজ করতেন এবং তার স্বামী বেকার ও নেশাগ্রস্ত হওয়ায় প্রায় টাকা পয়সা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি ও মারপিঠের ঘটনা ঘটে আসছিলো। ঘটনার এক পর্যায়ে বিকালে ছকু মিয়ার সাথে ডলি বেগমের ঝগড়াঝাটি হয়। পরে তার প্রতিবেশী ডলি বেগমের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এসময় স্বামী ছকু পালিয়ে গেলেও শাশুড়ী ছকিনা বেগম কে আটক করে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *