রহনপুরে সহকারী অধ্যাপক তালিমুল ইসলামের বিদায় সংবর্ধণা

রহনপুরে সহকারী অধ্যাপক তালিমুল ইসলামের বিদায় সংবর্ধণা

রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক তালিমুল ইসলাম এর বিদায় সংবর্ধণা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার কলেজ ছাত্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর। স্বাগত বক্তব্য রাখেন, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি প্রভাষক মাহবুবর রহমান। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ ডাক্তার শহীদুল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমান জিবি সদস্য রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোহসিন আলী ও তরিকুল ইসলাম বকুল, প্রভাষক মিজানুর রহমান ও কামাল হোসেন, অফিস সহকারীর সাইফুল ইসলাম, ছাত্র সোহাগ হাসান ও ছাত্রী মিমি খাতুন। সঞ্চালনায় ছিলেন, সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম (বাংলা)। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *