পোরশা মালিকবিহীন ৬টি ভারতীয় মহিষ আটক

পোরশা মালিকবিহীন ৬টি ভারতীয় মহিষ আটক

নওগাঁর পোরশায় মালিকবিহীন ভারতীয় ৬টি মহিষ আটক করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহল দল। বিআইপি সদস্য নায়েক আমজাদ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ছয়টার সময় সুবেদার মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৩০/৫২ আর ৮কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সরাইগাছি পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে মহিষগুলি আটক করে। এসময় টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটকৃত মহিষগুলির আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। নিতপুর বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনা নিশ্চিত করেন এবং মহিষগুলোকে পত্নীতলা নজিপুর কাস্টম অফিসে জমা দেয়া হয়েছে বলে জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *