চাঁপাইনবাবগঞ্জে রেডক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে রেডক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রেডক্রিসেন্ট মৌলির ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে ৩ দিনের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের আয়োজনে কলেজের অডিটোরিয়ামে ৩ দিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদ ও জেলা রেডক্রিসেন্ট এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন।

কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর সৈয়দ মোজাহারুল ইসলাম তরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুর রশিদ, জেলা রেডক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, জেলা রেডক্রিসেন্টের কার্য্যনির্বাহী সদস্য হাসান মাহমুদ সান্টু, জেলা ইউনিট লেবেল অফিসার মাহমুদুর রহমানসহ অন্যরা।

জেলা রেডক্রিসেন্ট এর কার্য্যনির্বাহী সদস্য আব্দুর রাকিব এতে প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন এবং তাকে সহযোগিতা করছেন যুব রেডক্রিসেন্ট এর প্রধান শামিম খান, বিপাসা সাহা, মো. আব্দুল কাদের জীলানি। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, এই প্রশিক্ষণ নিয়ে আর্ত মানবতার সেবায় দেশের দূর্যোগে মানুষের কল্যাণে সবাই কে ঝাপিয়ে পড়তে হবে। যেখানেই দুর্যোগ, সেখানেই মানব সেবায় এগিয়ে আসতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *