নওগাঁয় ছুরিকাঘাতে নিহত এক

নওগাঁয় ছুরিকাঘাতে নিহত এক

নওগাঁয় সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। পণ্য বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ায় বাধা দেয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়। সোমবার সন্ধ্যা রাতে বক্তারপুর ইউনিয়নের চাকলা এলাকায় ‘ছিনতাইকারীদের’ ছুরিকাঘাতে জখম হওয়ার পর সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিক্রয় প্রতিনিধির। নিহত ৪২ বছরের মামুনুর রশিদ ওরফে মামুন নওগাঁ সদর উপজেলার মাতাসাগর ফতেপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। তিনি প্রাণ কোম্পানির ডেলিভারি সেলস রিপ্রেজেন্টেটিভ (ডিএসআর) ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, সদর ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করে সন্ধ্যা ৬টার দিকে ব্যাটারিচালিত ভ্যানে নওগাঁ শহরে কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন মামুন। পথে চাকলা এলাকায় পৌঁছালে দু’টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার পথ রোধ করে। তারা মামুনের কাছে থাকা পণ্য বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় মামুন বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যান। স্থানীয়রা তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জরুরি বিভাগের চিকিৎসক রাকিব হাসান বলেন, গুরুতর আহত ওই রোগীকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে আনা হয়। তার শরীরের দুই হাত, বুক ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাকারীদের শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *