নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা জাতীয় পার্টির

নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা জাতীয় পার্টির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন আশায় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। কোনো জোটের সঙ্গে সমঝোতা বা আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।
এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠিয়েছিল জাতীয় পার্টি (জাপা)। দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সই করা ওই চিঠিটি ই-মেইলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বরাবর পাঠানো হয়।
চিঠিতে চুন্নু উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, জাতীয় পার্টির (নিবন্ধন নং-১২) পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংসদ সদস্য পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
উল্লেখ্য, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী ২০২৪ সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *