চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র হাতে ফেন্সিডিলসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র হাতে ফেন্সিডিলসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেন্সিডিল, মটরসাইকেলসহ মোঃ দুরুল (৩৬) ও মোঃ আল আমিন (২৫) নামে ২ জনকে আটক করেছে ডিবি। পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জ, (ওসি ডিবি) মোঃ বাবুল উদ্দীন সরদার এর সার্বিক তত্ত্বাবধানে এস.আই মোঃ আসগর এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামীদের আটক করা হয়। আসামীরা হচ্ছে,

মোঃ দুরুল পিতা মোঃ নাইমুল ইসলাম ওরফে চিনতু সাং নয়া লাভাঙ্গা থানা শিবগঞ্জ এবং মোঃ আল আমিন পিতা মোঃ আঃ রহিম সাং চুনাখালি ফকিরপাড়া থানা সদর চাঁপাইনবাবগঞ্জ দ্বয় কে গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১০ টার সময় শিবগঞ্জ উপজেলার নয়া লাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৬০ (ষাট) বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল ও ২ টি মোবাইল ফোন সহ আটক করা হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *