রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল হামলা ॥ আহত ২ পুলিশ

রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল হামলা ॥ আহত ২ পুলিশ

পুলিশের গাড়িতে হামলার এক ঘণ্টার মধ্যেই নগরীর রাজপাড়ায় পেট্রোল বোমা ছুঁড়ে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজশাহী নগরীর রাজপাড়া থানার সিটি হাটের পাশে পেট্রোল বোমা ছুঁড়ে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে রাজশাহীতে এবার পুলিশের গাড়িতে ককটেল হামলা চালানো হয়েছে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। বুধবার রাত পৌনে ১১টার দিকে এয়ারপোর্ট থানার বায়া বাজারের পাশে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম।

এছাড়া নগরীর রাজপাড়া থানার সিটি হাটের পাশে পেট্রোল বোমা ছুঁড়ে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল বলেন, রাতে এয়ারপোর্ট টহল পুলিশের একটি দল বায়া মাছের আড়তের দক্ষিণ পাশে আইডিএফ রাজশাহী জোন অফিসের বিপরীতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত পুলিশের গাড়িটি লক্ষ্য করে হাতবোমা ছুঁড়ে পালিয়ে যায়। বোমাটি গাড়ির উপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গাড়িতে বসা দুই কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতবোমা হামলায় পুলিশের গাড়িতে থাকা দুই কনস্টেবলের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত লেগেছে। জামিরুল আরও বলেন, পুলিশের গাড়িতে এই হামলার পর রাত সাড়ে ১২টার দিকে একটি ট্রাকেও আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রাকটি সিটি বাইপাস সড়কের সিটি হাটের পাশে একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড় করানো ছিল। মোটরসাইকেলে গিয়ে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া সেখানে পড়ে থাকা একটি ব্যাগ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
এর আগের দিন মঙ্গলবার রাতে সাড়ে ৭টার দিকে নগরীর রেলগেট মোড়ে রেশন বোর্ডের মহাব্যবস্থাপকের গাড়ি লক্ষ্য করে হাতবোমা হামলা চালানো হয়। এতে এক রুয়েট ছাত্র আহত হন। সিটি বাইপাস সড়কের সিটি হাটের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। একই দিন ভোরে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়াও রোববার রাতে রাজশাহীর গোদাগাড়ীর উদপুর ও পুঠিয়ার ধোপাপাড়া এলাকায় পেট্রোল বোমা ছুঁড়ে চলন্ত দুইটি বাসে আগুন দেয় হরতাল-অবরোধ সমর্থকরা। এর আগে ১৫ নভেম্বর রাতে মোহনপুরের খারইল এলাকায় পাট ভর্তি ট্রাক ও ৬ নভেম্বর নন্দনহাট এলাকায় মাছের খাবারের ট্রাকে একইভাবে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন দেয় দূর্বৃত্তরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *