গোমস্তাপুরে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা

গোমস্তাপুরে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোশের্দ, এনজিও প্রতিনিধি ইয়াহিয়া খান রুবেল, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ। সভায় যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *