সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ২ ভারতীয় নাগরিক নিহত

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ২ ভারতীয় নাগরিক নিহত

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ২ ভারতীয় নাগরিক নিহত হয়েছে। শনিবার সকালে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে দুই ভারতীয় নাগরিক নিহত হয়। আহত হয় কারের চালক। শনিবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভারতীয় নাগরিক হলেন, ভারতের পশ্চিমবঙ্গের ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। আহত হয়েছেন প্রাইভেটকারের চালক সজীব। স্থানীয়দের বরাতে সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, শনিবার সকালে খুলনা থেকে প্রাইভেটকারটি সাতক্ষীরার দিকে আসছিল। পথে তালতলার বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়। গুরতর আহত হয় কারের চালক। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, নিহতরা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা ও ভারতীয় রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। তারা সাতক্ষীরায় স্বজনদের কাছে বেড়াতে এসেছিলেন। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *