নাটোরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

নাটোরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জি.এম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জি.এম ট্রাভেলস বাস পার্কিং করে রাখা হয়। সোমবার ভোরে দুর্বৃত্তরা এসে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি বাস পুড়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাফিউল আজম। এদিকে, জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। গত ২৮ অক্টোবর সমাবেশ-সহিংসতার পর এটি সপ্তম দফার অবরোধ। এই অবরোধ কর্মসূচি চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত। সোমবার সকাল থেকেই রাস্তায় গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ির চলাচল কিছুটা কম। এতে অফিসগামী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছেন কিছুটা ভোগান্তিতে। দেশব্যাপী সড়ক-রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার এবং জরুরি ঔষধ পরিবহণে ব্যবহৃত যানবাহন অবরোধের আওতামুক্ত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *