র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক এক

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক এক

র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর (মন্ডলটোলা) গ্রামের মোঃ মতিবুর ওরফে মোতা’র ছেলে মোঃ সজীব (৩০)। মোটর সাইকেলের ভিতরে অভিনব কায়দায় মাদক বহনের সময় ১৩৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সজিব কে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৭ নভেম্বর সকাল ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট বহলাবাড়ী মোথাবোনা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সজীব কে ১৩৩ বোতল ফেন্সিডিল, মোটর সাইকেল-১টি এবং মোবাইল ফোন-১টি সহ হাতেনাতে গ্রেফতার করে। আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকায় মাদকের একটি চালান সরবরাহের সংবাদে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে মোটরসাইকেল এর গতি রোধ করে। পরবর্তীতে আসামীর হেফাজতে থাকা মোটরসাইকেলের তেলের টাংকি, সীটের ভিতর সহ বিভিন্ন অংশে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *