র‌্যাবের হাতে ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

র‌্যাবের হাতে ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

কিশোর গ্যাং বিরোধী অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন সক্রিয় সদস্য র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার প্রান্তিক পাড়া মোঃ আলা উদ্দিনের ছেলে (মূলহোতা) মোঃ রুবেল (২৫), জিয়ানগরের মোঃ তাইফুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (২০), মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ রাব্বী আলামিন (১৯) ও মোঃ মিঠু মিয়ার ছেলে মোঃ সিরাজ আলী (২০)। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৮ নভেম্বর রাত্রী আনুমানিক ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলীনগর মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কিশোর গ্যাং লিডার মোঃ রুবেল (২৫) (মূলহোতা) সদস্য মোঃ মেহেদী হাসান (২০), মোঃ রাব্বী আলামিন (১৯) ও মোঃ সিরাজ আলী (২০) কে মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা এলাকার একটি কুখ্যাত কিশোর গ্যাং গ্রুপের সদস্য। এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ শোডাউন দিত। ২৮ নভেম্বর মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল অভিযান পরিচালনা করার সময় একটি পরিত্যক্ত ঘরে উক্ত গ্যাং এর সদস্যদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়। র‌্যাবের টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাং লিডার সহ কিশোর গ্যাং এর চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *