চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন ॥ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সকলেই নির্বাচিত

সভাপতি-রুহুল ॥ সম্পাদক ওয়াহেদ

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন ॥ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সকলেই নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৪-২০২৬ (ত্রি-বার্ষিক) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশিষ্ট সমাজসেবক, বর্তমান ডায়াবেটিক সমিতির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ রহুল আমিন সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) যুগ্ম সম্পাদক ও বর্তমান ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ পূনরায় ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০২৪-২০২৬ (ত্রি-বার্ষিক) মেয়াদে নির্বাচনে সহ-সভাপতি হিসেবে মোঃ গোলাম মোস্তফা এ্যাডভোকেট মোঃ আফসার আলী, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হান্নান হানু, কোষাধ্যক্ষ কৃষিবিদ মোঃ কামরুল আরেফিন বুলু নির্বাচিত হয়েছেন। কার্যকরী পরিষদের সদস্য হিসেবে এ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু, মোহাঃ মনোয়ারুল ইসলাম ডালিম, এফ.কে.এম. লূৎফর রহমান, মোঃ খাইরুল ইসলাম, মোঃ শামসুল হক, মোঃ সামিউল হক (লিটন), মোঃ মাইনুল ইসলাম, মোঃ শুকুরুদ্দীন, মোঃ মেসবাহুল জাকের, প্রাতিষ্ঠানিক সদস্য এহতেসামুল হক বাবলু ও দাতা সদস্য ডাঃ মোঃ আবুল হাসান, পদাধিকার বলে ডাঃ মোঃ দুররুল হোদা, পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে প্রার্থী না থাকায় গঠনতন্ত্রের ২০নং ধারা বলে সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ মোঃ শামসুল ইসলাম টিপু। উল্লেখ্য, আগামী ৩০শে ডিসেম্বর/২৩ (শনিবার) নির্বাচন হওয়ার কথা থাকলেও কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হওয়ায় উক্ত তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে না। বিষয়টি এক প্রেসনোটে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *