রাজশাহীতে ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রাজশাহীতে ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রাজশাহী দুর্গাপুর উপজেলায় ২টি ওয়ান শুটারগান সহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গ্রেফতারকৃতর নাম জনি (২৯), সে উপজেলার গগনবাড়ীয়া গ্রামের মকবুল ইসলামের ছেলে। বুধবার রাত ৯টায় দিকে উপজেলার গগনবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান ও একটি মোবাইলসহ তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের গগনবাড়ীয়া গ্রামের জনি বাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জনি পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের পর বাড়িতে তল্লাশী চালিয়ে তার ঘরের ভেতরে খাঁটের তোষকের নীচ থেকে অভিনব কায়দায় লুকায়িত রাখা ২টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এঘটনায় দুর্গাপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *