বিপুল পরিমান চোলাই মদসহ র্যাবের হাতে আটক-৩
বিপুল পরিমান চেলাই মদসহ ৩জনকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। অভিযানকালে ৩১৮৫ লিটার চোলাইমদসহ চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এই ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে র্যাবের এক প্রেসনোটে জানানো হয়। প্রেসনোটে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৯ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাঙ্গাপাড়া চিকনা গ্রাম¯’ এলাকায় পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দরগা গুসিড়া পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ কবির হোসেন (৪৫), কাপাসিয়া পাড়া নলীগ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ হুমায়ুন কবির (৩৫) এবং আমবাড়ীয়া নলিগ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ বাদশা মিয়া (৩০) কে চোলাই মদ-৩১৮৫ লিটার এবং চোলাই মদ প্রস্তুত করণের সময় বিভিন্ন উপকরণ সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। তারা দীর্ঘ দিন ধরে চোলাই মদ তৈরী করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply