র্যাবের হাতে ৮ মাদকসেবী গ্রেফতার
র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ৮ জন কে গ্রেফতার করে মামলা করেছে। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসি পাড়ায় একটি আড়ৎ এর মধ্যবর্তী গলির ভিতর এবং চাঁপাইনববাগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসি পাড়াস্থ বধ্যভূমি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং ক্রয়/বিক্রয়ের অপরাধে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসি পাড়ার মৃত হেলেম শেখ এর ছেলে মোঃ চাঁন মিয়া (৩৭) (মূলহোতা), আলীনগরের মৃত রবিউল আউয়ালের ছেলে মোঃ সাকিরুল ইসলাম (২৫), ডাকবাংলো পাড়ার মোঃ আবুল কালামের ছেলে মোঃ ইব্রাহিম (৪৮), সোবহাননগর কলোনীর মোঃ টুটুলের ছেলে মোঃ সাগর (২৪) (মূলহোতা), স্টেশন পাড়ার মৃত আজাদ খানের ছেলে মোঃ সাজু খান (২৬), রহমত পাড়ার মৃত ইউনুছ আলীর ছেলে মোঃ তুহিন মিয়া (৪৫), মকরমপুর ঘুন্টি এলাকার মোঃ ইসলামের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩২) এবং রহমত পাড়ার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫)। তাদের কাছ থেকে গাঁজা, কলকি, হেরোইন, মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply