বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ান’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার গোবরাতলায় ব্যাটালিয়নের সদর দপ্তরে এই আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ব্যাটালিয়ন সমাবেশ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ নাহিদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-সেবা, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আলেক উদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আখতারুজামান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুল ওহাব, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ জহুরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *