গোবিন্দগঞ্জ দল চ্যাম্পিয়ন- জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল

গোবিন্দগঞ্জ দল চ্যাম্পিয়ন
জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শাহ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলা হয়েছে। এ খেলায় গোবিন্দগঞ্জ বালক ফুটবল দল ৩-০ গোলে সাদুল্যাপুর উপজেলা বালক ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অলিউর রহমান চ্যাম্পিয়ন দলসহ উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা পর্যায়ে খেলায় বালকে ৭টি উপজেলা দল ও ৪টি পৌরসভা দল অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *