প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ভোলাহাটে বিক্ষোভ সমাবেশ
ভোলাহাটে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের যৌথ ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে নেতাকর্মীরা সকল ষড়যন্ত্রকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেডিকেল মোড়স্থ মুজিব চত্বরে উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মোঃ আব্দুল গাফ্ফার মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন শাহ, জেলা সহ সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা সহ সভাপতি মোঃ আইয়ুব আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু, জামবাড়ীয়া আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন আইরন, যুবলীগ ইউনিয়ন সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ আশরাফুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ডালিমসহ অন্যরা।

Leave a Reply