চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে ৫ জুন রবিবার সকালে ক্লাবের সদস্যদের নিয়ে গাছের চারা রোপণ করা হয়। বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শাহ্জাহানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শিশ মোহাম্মদ, কলেজ শিক্ষার্থী দেলোয়ার হোসেনসহ অন্যরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপি বাড়ির ছাদ, টব এবং আঙিনায় গাছের চারা রোপণ করার পরিকল্পনা করা হয়। সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর ক্লাব সদস্য, বেতার শ্রোতা ও শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব শতাধিক রেডিও শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।

Comments

One response to “চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি”

  1. Md. Sazib Ali Avatar
    Md. Sazib Ali

    আমার পক্ষ থেকে শাহজাহান পুর ইউনিয়ন পরিষদে মধুমালা রেডিও ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Reply to Md. Sazib Ali Cancel reply

Your email address will not be published. Required fields are marked *