ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার-২ ॥ ভিকটিমকে উদ্ধার

ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার-২ ॥ ভিকটিমকে উদ্ধার

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের চেষ্টায় ভিকটিমকে উদ্ধার এবং ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কওমী মাদরাসা এলাকার মোঃ রশিদুল হক এর ছেলে মোঃ আজিম (৩৯) এবং কমলাকান্তপুরের মৃত সাম মহদ এর ছেলে মোঃ তৌফিক (৩৮)। র‌্যাব এক প্রেসনোটে জানায়, ২৭ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে ২ জন ব্যক্তি জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করলে উক্ত মহিলা ডাক চিৎকার শুরু করে। তার চিৎকারে পথচারী এবং এলাকার লোকজন গিয়ে ভিকটিমকে উদ্ধার পূর্বক ২ ধর্ষককে আটকে রাখে। এসময় র‌্যাবের গোয়েন্দা দল ঐ এলাকায় থাকায় ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ক্যাম্প কমান্ডারের নিকট ঘটনা সম্পর্কে অবগত করে। পরবর্তীতে কোম্পানীর আভিযানিক দল ঘটনাস্থলে হাজির হয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং উক্ত ধর্ষকদের গ্রেফতার করে। এঘটনায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের চেষ্টায় মোঃ আজিম ও মোঃ তৌফিক কে গ্রেফতার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *