নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নওগাঁয় র‌্যালী এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে। এ উপলক্ষে রবিবার নওগাঁ সার্কিট হাউস চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। অন্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, ডেপুটি সিভিল সার্জেন ডাক্তার মুনির আলী আকন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নিবার্হাী অফিসার মির্জা ইমাম উদ্দীন। র‌্যালী ও আলোচনা সভায় জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *