শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ ॥ ইউপি সদস্য আটক

শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ ॥ ইউপি সদস্য আটক

৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ইউপি সদস্যের নাম আব্দুল হান্নান। সে সুন্দরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য। মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে ওই ইউনিয়নের একটি বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ভিকটিমের মা জানান, তার মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনীতে পড়ে। প্রতিদিনের মতই দুপুরে বাড়িতে খাবার খেয়ে সাইকেল করে স্কুল যাচ্ছিল। দুপুর পনে ২টার দিকে বাড়ি থেকে যাওয়ার পথে বারিকের মোড় এলাকায় মেম্বার (অভিযুক্ত আব্দুল হান্নান) তার মেয়ের সাইকেল নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। সাইকেল নিয়ে নেওয়ায় মেম্বারের সাথে তার বাড়িতে যায় তার মেয়ে। এক পর্যায়ে তার মেয়েকে ধর্ষনের চেষ্টা করে মেম্বার। ভিকটিমের মা আরো জানান, তার মেয়েকে ২৫ টাকা দিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকীও দেয় অভিযুক্ত মেম্বার। বিকেলে স্কুল থেকে ফিরে দুপুরের ঘটনা মাকে জানায় মেয়েটি। এরপর বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশকে জানানো হলে, পুলিশের একটি দল অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরই ইউপি সদস্যকে থানায় আটক করে নিয়ে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্ত আব্দুল হান্নান মেম্বারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *