র‌্যাবের হাতে গাঁজাসহ আটক ১

র‌্যাবের হাতে গাঁজাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক ব্যবসায়ী হচ্ছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মৃত বাহার উল্লাহ’র ছেলে মোঃ বাবলু (৫০)। র‌্যাব এক প্রেসনোটে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৯ জুন সকাল ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অভিযান চালায়। আমনুরা হইতে ঘোলকান্দো গামী পাঁকা রাস্তার উপর চালানো এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। এসময় এক কেজি গাঁজা-একটি মোবাইলসহ মাদক ব্যবসায়ী মোঃ বাবলু ’কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *