চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীকে মারধোর করে টাকা কেড়ে নেয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীকে মারধোর করে টাকা কেড়ে নেয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আদিল নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। পৌর এলাকার নয়াগোলা মহল্লার বাসিন্দা আদিল। গত বুধবার রাতে নয়াগোলা মোড়ে তাকে মারধর করেন কয়েকজন দূর্বৃত্ত বলে জানা গেছে। সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজেও আদিলকে মারধোরের সত্যতা পাওয়া গেছে। আদিলের করা অভিযোগ সুত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে বুধাবার রাতে আদিলকে মারধর করেন মাসুম, শহিদ ও মিলন নামের তিনজন যুবক। তিনি আরও অভিযোগ পত্রে লিখেন, ওই তিনজন মারধোর করার সময় ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আদিল বলেন, দুর্বৃত্তরা ওই রাতে আমার চাচা সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হামিদের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার থাই-গ্লাস ভেঙে ফেলে। শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন এ বিষয়ে বলেন, এ ঘটনায় প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *